প্রতিটি নির্বাচনের আগে রাজঃনৈতিক দলগুলোর ইশতেহারে একটি বাক্য অভিন্ন থাকে— "দুর্নীতি দমন করা হবে।" কিন্তু জনমনে প্রশ্ন থেকে যায়, এই প্রতিশ্রুতি কি কেবলই কথার কথা, নাকি এর পেছনে কোনো বিজ্ঞানসম্মত কর্মপরিকল্পনা আছে? সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের (যা ২০২৬-এর শুরুতে আলোচিত) ‘দুর্নীতি ধারণা সূচক’ বা সিপিআই আমাদের এক রূঢ় বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর মাত্র ২৪। যদিও গতবারের চেয়ে ১ পয়েন্ট বেড়েছে, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা এখনো দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 'লাল তালিকায়' রয়ে গেছি।